দীপঙ্কর বিশ্বাস : দেবহাটার সখিপুর দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে গরু ও ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় সখিপুর ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে ২০২৪-২৫ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীতে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল’র আওতায় বিবিজির ২য় কিস্তি হতে গৃহীত সখিপুর ইউনিয়নে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ০৩টি গরু ও ০৩টি ছাগল বিতরণ করা হয়েছে। বিতরন অনুষ্ঠানে সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব গোলাম রাব্বানী, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোখলেছুর রহমান, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর মোহাম্মদ গাজী, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নাজিম উদ্দিন, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ডাঃ নজরুল ইসলাম, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেন, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম, ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মোছাঃ সাজু পারভীন, ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি রেহানা খাতুন, ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য জুলেখা খাতুন।
