ঢাকাশুক্রবার , ২৫ জুলাই ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া বার্তা
  4. কক্সবাজার
  5. খেলাধুলা
  6. গণমাধ্যম
  7. ছাত্রশিবির
  8. ছোটদের জগৎ:কলতান
  9. জাতীয়
  10. জামাত ইসলাম
  11. জেলার খবর
  12. দেবহাটা
  13. দেশজুড়ে
  14. পার্বত্য জেলা
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

শার্শার বাগআঁচড়া সাতমাইলে মুদি দোকানে দুঃসাহসিক চুরি

admin
জুলাই ২৫, ২০২৫ ১০:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

নাজিম উদ্দীন জনি,স্টাফ রিপোর্টারঃ যশোরের শার্শার বাগআঁচড়া সাতমাইল বাঁশতলা মোড়ের মেসার্স ফাতেমা ষ্টোর নামে একটি মুদি দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে দোকানে চালের টিন কেটে চোরেরা ঘরে প্রবেশ করে এবং নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। দোকান মালিক আব্দুল হাই বাবু জানান, তিনি প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ১১ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান।শুক্রবার সকালে দোকান খুলে দেখেন মালামাল ছড়ানো ছিটানো। পরে উপরে তাকিয়ে দেখে চালের টিন কাটা। তখন তিনি ক্যাশ বক্সে তাকিয়ে দেখেন তালা ভাঙ্গা। দোকানের অনেক মালামাল দোকানের ভেতরে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।এতে তার প্রায় ২ লক্ষ টাকায় ক্ষতি হয়েছে। তাৎক্ষণিক তিনি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীরা জানান, এই এলাকায় নিয়মিত চুরির ঘটনা ঘটছে।চোরেরা বাড়ির হাঁড়িপাতিল,বদনা যা পাচ্ছে তাই চুরি করে নিয়ে যাচ্ছে। যা তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। তারা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।