ঢাকাশুক্রবার , ১৮ জুলাই ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া বার্তা
  4. কক্সবাজার
  5. খেলাধুলা
  6. গণমাধ্যম
  7. ছাত্রশিবির
  8. ছোটদের জগৎ:কলতান
  9. জাতীয়
  10. জামাত ইসলাম
  11. জেলার খবর
  12. দেবহাটা
  13. দেশজুড়ে
  14. পার্বত্য জেলা
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় শহিদ আসিফের কবর জিয়ারত করলেন উপজেলা ছাত্রদল

admin
জুলাই ১৮, ২০২৫ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন দেবহাটা প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় গুলিতে নিহত হন নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আসিফ হাসান। আজ শুক্রবার তার প্রথম শাহাদাত বার্ষিকী। দিবসটি উপলক্ষে শহিদ আসিফ হাসানের কবর জিয়ারত করেন দেবহাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিনের নেতৃত্বে উপজেলা ছাত্রদল ।শুক্রবার (১৮ জুলাই) বিকালে দেবহাটা উপজেলার আস্কারপুরে শহিদ আসিফ হাসানের বাড়িতে যান নেতৃবৃন্দ। এই সময় নিহত আসিফ হাসানের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করেন এবং আত্মার মাগফিরাত কামনায় কবর জিয়াতর ও দোয়া মোনাজাত করেন।এসময় উপস্থিত ছিলেন শহীদ আসিফের পিতা মাহমুদ আলম যমজ ভাই রাকিব হোসেন ,জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক পলাশ, সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম, দেবহাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ ফিরোজ হোসেন তুহিন, দেবহাটা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুবেল,নওয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ওমর ফারুক, কে বি এ কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাজমুল হুদা রন্টি,দেবহাটা কালেজ ছাত্রদলের সভাপতি হজরত আলী টিপু, সখিপুর ইউনিয়ন তাঁতিদের আহ্বায়ক মোঃ ইউসুফ আলী, সখিপুর ইউনিয়ন তাঁতি দলের সদস্য সচিব মোঃ রাকিব হাসান রনি,নওয়াপাড়া ইউনিয়ন তাঁতিদের আহ্বায়ক কাজী আব্দুল মালিক, নওয়াপাড়া ইউনিয়ন তাঁতি দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম মোঃ রবিউল ইসলাম, মোঃ শাহিন, মোঃ শামিম, তানজিলা মতিন, আকাশ হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।