ঢাকামঙ্গলবার , ১০ জুন ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া বার্তা
  4. কক্সবাজার
  5. খেলাধুলা
  6. গণমাধ্যম
  7. ছাত্রশিবির
  8. ছোটদের জগৎ:কলতান
  9. জাতীয়
  10. জামাত ইসলাম
  11. জেলার খবর
  12. দেবহাটা
  13. দেশজুড়ে
  14. পার্বত্য জেলা
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় ফেসবুক আইডির পোস্ট থেকে সাহায্য পেল তিনটা পরিবার

admin
জুন ১০, ২০২৫ ১০:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

দেবহাটা প্রতিনিধিঃ দেবহাটা উপজেলার আজিজপুর গ্রামে মোহাম্মদ রাজু মোল্লা দীর্ঘদিন যাবত কিটনি এবং হৃদরোগ সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন উন্নত চিকিৎসা করতে পারছিল না। এমন সময় পাশে দাঁড়ায় দেবহাটা উপজেলার মানবিক ব্যক্তিত্ব মানুষেরা। মানবিক পুলিশ সদস্য আফজাল এবং ডঃ সাইফুল ইসলাম,সহ ইঞ্জিনিয়ার সুমনের ফেসবুক পোস্ট এর কারণে টাকা আসা শুরু করে এবং ঢাকা অধিনস্ত দেবহাটা সমিতির মানবিক ভাইয়েরা সহযোগিতা করতে থাকেন।এরমধ্যে রাজু মোল্লাকে ৩২ হাজার ৫০০ টাকা পেল। এদিকে প্যারালাইসিস আক্রান্ত আব্দুল্লাহর জন্য ৫ হাজার পেল। এবং জহুর আলী শেখের ঘর নির্মাণ এর জন্য নগদ ৮ হাজার টাকা পেল। এবং ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য, দেবহাটা উপজেলা সমিতি উদ্যোগ নিয়েছেন‌। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আসাদুজ্জামান, মোঃ সাহেদ মন্তাজ উপ- পরিচালক বাংলা একাডেমি ও ঢাকাস্থাহ দেবহাটা উপজেলা সমিতির তাহাজ্জুদ হোসেন হিরু, সদস্য সচিব, মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ , রাজিব হোসেন অপু, ইঞ্জিনিয়ার আল- হজ আল মাহমুদ সুমন, মোঃ শফিউল আহসান এবং এলাকার ফয়জুল ইসলাম, ডাক্তার শেখ রেজওয়ান আলী, প্রফেসর ফিরোজ কবির এবং বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম সহ অনেকেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।